২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরাগ দূষণ: কারখানার ১৫ লাখ টাকা জরিমানা

তুরাগ নদী দূষণের দায়ে গাজীপুরে একটি ডাইং কারখানাকে ১৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2012, 01:20 PM

Updated : 24 Aug 2022, 11:10 AM

গাজীপুর, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুরাগ নদী দূষণের দায়ে গাজীপুরে একটি ডাইং কারখানাকে ১৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার কোণাবাড়িতে বিসিক শিল্প এলাকায় ভাজন এ্যাপারেলস লিমিটেডকে এ জরিমানা করা হয় বলে পরিবেশ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, কারখানাটি ২০০৩ সালে গার্মেন্টস হিসেবে চালু করা হলেও পরে পরিবেশ অধিদপ্তরকে না জানিয়ে তাতে বেআইনিভাবে ২০০৭ সাল থেকে ডাইং কার্যক্রম শুরু করে। ইটিপি ছাড়াই তিন বছর কারখানাটি পরিচালিত হয়। কিছুদিন আগে কারখানাটিতে ইটিপি নির্মাণ করা হয়। পরিবেশ অধিদপ্তরের একটি দল কারখানায় গিয়ে ইটিপিটিতে ত্রুটি পায় এবং কারখানা থেকে নির্গত বর্জ্য তুরাগ নদীতে গিয়ে দূষণ ঘটাচ্ছে বলে প্রমাণ মেলে। সোমবার কারখানার ব্যবস্থাপনা পরিচালক শেখ নাজমুল হককে অধিদপ্তরে ডেকে এ জরিমানা করা হয় এবং ইটিপি ত্রুটিমুক্ত করে দূষণ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯১৯ ঘ.