সিলেট, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের কোম্পানীগঞ্জে এক অজ্ঞাত পরিচয় যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যায় ডাকঘর এলাকায় ধলাই নদীর চারে লাশটি পাওয়া যায় বলে জানান কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) নন্দন কান্তি ধর।
তিনি জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৩০-৩২ বছরের ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে ৭-৮ দিন আগে তাকে হত্যা করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২১৫৭ ঘ.
bdnews24