২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে নদীতে ডুবে দুই কিশোরীর মৃত্যু

কক্সবাজারের রামু উপজেলার বাঁকখালী নদীতে ডুবে দুই কিশোরী মারা গেছে। অসুস্থ হয়েছে একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2012, 01:34 PM

Updated : 24 Aug 2022, 11:09 AM

কক্সবাজার, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামু উপজেলার বাঁকখালী নদীতে ডুবে দুই কিশোরী মারা গেছে। অসুস্থ হয়েছে একজন। শুক্রবার সকালে এ দুর্ঘটনায় নিহতরা হল উপজেলার পশ্চিম রাজারকুল পালপাড়ার বাবুল পালের মেয়ে লিজা পাল (১৫) এবং প্রকাশ পালের মেয়ে পপি পাল (১১)। অসুস্থ রন্টু পালের ছেলে অংকনকে (৭) স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। রামু থানার ওসি নজিবুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৭টার দিকে ওই দুই কিশোরী এবং রন্টু পালের ছেলে অংকন (৭) নদীতে গোসল করতে গিয়ে ডুবে যেতে থাকে। তাদের চিৎকারে এলাকার লোকজন গিয়ে দুই কিশোরীকে মৃত এবং অংকককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/১৯২৬ ঘ.