২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অটোবাইকের ওপর ট্রাক, ৪ জন নিহত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি মালবাহী ট্রাকের চাপায় চার অটোবাইকযাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2012, 07:21 AM

Updated : 24 Aug 2022, 11:10 AM

ফরিদপুর, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি মালবাহী ট্রাকের চাপায় চার অটোবাইকযাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে ভাঙ্গার কাপুড়িয়া-সদরদী এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে। হতাহতরা সবাই অটোবাইকের যাত্রী। নিহতরা হলেন- ভাঙ্গার চুমুরদীর বাসিন্দা বেলায়েত মাতুব্বর (২৫), একই এলাকার আরিফ মোল্লা (২২), ঘারুয়ার শাখাওয়াত শিকদার (১৮) ও দেলোয়ার ফকির (৫০)। অটোবাইকের আহত চালক হান্নান শেখ (৩৫) এবং যাত্রী আসমত ফকির (৫৪) ও রুনা আক্তারকে (১৩) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসআই আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অটোবাইকটি যাত্রী নিয়ে ভাঙ্গার দিকে যাচ্ছিল। কাপুড়িয়া-সদরদী পৌঁছালে তরমুজবাহী ট্রাকটি পেছন থেকে অটোবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যায়। ট্রাকের চালক ও তার সহকারী পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৩১৭ ঘ.