২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

রংপুর-ঢাকা রুটসহ পাঁচটি রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছে মটর শ্রমিক ইউনিয়ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2012, 03:25 PM

Updated : 24 Aug 2022, 11:09 AM

রংপুর, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর-ঢাকা রুটসহ পাঁচটি রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছে মটর শ্রমিক ইউনিয়ন। রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদসহ অন্যান্য শ্রমিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃত শ্রমিকদের মুক্তির দাবিতে বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে এ ধর্মঘট শুরু হয়েছে। আব্দুল মজিদ বলেন, “আমিসহ কয়েকজন শ্রমিকের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়াও মটর শ্রমিকদের বেতন বৃদ্ধি, নিয়োগপত্র প্রদান, নছিমন, করিমন, ভটভটিসহ অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে প্রশাসনকে ৭২ ঘন্টার আলটিমেটাম দেওয়ার পরও প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি বলে বাধ্য হয়ে ধর্মঘট পালন করা হচ্ছে।” দাবি না মানা পর্যন্ত ধর্মঘট চলবে বলেও জানান তিনি। এদিকে আকস্মিক এ ধর্মঘটে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এএল/২১১৯ ঘ.