২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১১ ঘণ্টা বন্ধ থাকার পর যাত্রাবাড়ীতে গ্যাস চালু

ফ্লাইওভারের নির্মাণকাজ চলার সময় পাইপ ফেটে যাওয়ায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর আবার গ্যাস সরবরাহ শুরু হয়েছে যাত্রাবাড়ী ও আশেপাশের এলাকায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2012, 05:02 AM

Updated : 24 Aug 2022, 11:09 AM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফ্লাইওভারের নির্মাণকাজ চলার সময় পাইপ ফেটে যাওয়ায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর আবার গ্যাস সরবরাহ শুরু হয়েছে যাত্রাবাড়ী ও আশেপাশের এলাকায়। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাইপ মেরামত শেষে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গ্যাস সরবরাহ স্বাভাপিক হয়। নির্মাণ কাজের সময় পাইপ ফেটে যাওয়ায় বুধবার রাত ১টার দিকে যাত্রাবাড়ী, ধলপুর, পোস্তোগোলাসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছিল বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এলডিসি/আরএ/১২১৬ ঘ.