২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পীরের জলসা নিয়ে ১৪৪ ধারা জারি

ফরিদপুর সদরে একই মাঠে দুই পীরের ইসলামী জলসাকে কেন্দ্র করে বুধবার ভোর থেকে ওই মাঠ ও সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2012, 03:49 PM

Updated : 24 Aug 2022, 11:08 AM

ফরিদপুর, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর সদরে একই মাঠে দুই পীরের ইসলামী জলসাকে কেন্দ্র করে বুধবার ভোর থেকে ওই মাঠ ও সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লোকমান হোসেন জানান, বুধবার ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সাড়ে সাতরশি এলাকার দারুল হেফজ আজিজিয়া মাদ্রাসা মাঠ ও সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। সদরপুর উপজেলার সাড়ে সাতরশি এলাকার দারুল হেফজ আজিজিয়া মাদ্রাসা মাঠে বুধবার বিকেলে ইসলামী জলসা আয়োজনের ঘোষণা দেয় চরমোনাইর পীরের মুরিদ এবং বিশ্ব জাকের মঞ্জিলের মুরিদরা। উভয় পীরের মুরিদরা ওই মাদ্রাসা মাঠে মঞ্চ নির্মাণের প্রস্তুতি নেওয়ার সময়ই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার স্বার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানান ইউএনও লোকমান হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/২১৪৯ ঘ.