২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই জেলায় ৫ ভুয়া পরীক্ষার্থী দণ্ডিত

কুষ্টিয়া ও গোপালগঞ্জে সোমবার পাঁচ ভুয়া এইচএসসি পরীক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2012, 04:42 PM

Updated : 24 Aug 2022, 11:08 AM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া ও গোপালগঞ্জে সোমবার পাঁচ ভুয়া এইচএসসি পরীক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রম্যমাণ আদালত। এরমধ্যে দৌলতপুরে দুইজনের দু’বছর করে সশ্রম এবং গোপালগঞ্জের তিনজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দৌলতপুর ডিগ্রি কলেজের কেন্দ্র সচিব বলেন, ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অন্যজনের হয়ে পরীক্ষা দেওয়ার সময় এসএম শাহানুর (২০) ও জীবন রহমানকে (২০) আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল আখতার তাদের দু’বছর করে সশ্রম কারাদণ্ড দেন। গোপালগঞ্জের বৌলতলী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) হাসিমুজ্জামান বলেন, সাতপাড় সরকারি নজরুল কলেজ কেন্দ্রে অন্যজনের হয়ে পরীক্ষা দেওয়ার সময় অনাদি বিশ্বাস (২২), মানিক মণ্ডল (২২) ও অভিজিৎ বালাকে (২১) আটক করা হয়। গোপালগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম রেজা তাদের প্রত্যেককে একবছরের বিনাসশ্রম কারাদণ্ড দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২২৩২ ঘ.