২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাঁকড়ার নামে হরিণ শিকার, আটক ৩

সুন্দরবন থেকে এক মণ হারিণের মাংসসহ তিন জনকে আটক করা হয়েছে, যারা কাঁকড়া ধরার অনুমতি নিয়ে সেখানে গিয়েছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2012, 11:32 AM

Updated : 24 Aug 2022, 11:09 AM

বাগেরহাট, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবন থেকে এক মণ হারিণের মাংসসহ তিন জনকে আটক করা হয়েছে, যারা কাঁকড়া ধরার অনুমতি নিয়ে সেখানে গিয়েছিলেন। মঙ্গলবার দুপুরে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের বনকর্মীরা নন্দবালা ক্যাম্প এলাকা থেকে তাদের আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। আটককৃতরা হলেন- খুলনার দাকোপ উপজেলার মৌখালী গ্রামের আব্দুর রব গাজীর দুই ছেলে বজলুর রহমান গাজী (২৫) ও আয়ুব গাজী (২৩) এবং একই গ্রামের আরজান আলী সরদারের ছেলে শরিফুল সরদার (৩০)। বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দে জানান, তারা কাঁকড়া ধরার অনুমতি নিয়ে সুন্দরবনে প্রবেশ করে হরিণ শিকার করে। এ ঘটনায় নন্দবালা ক্যাম্পের বনরক্ষক কাজী সাখাওয়াত হোসেন বাদী হয়ে বন আইনে একটি মামলা করেছেন। আটককৃতদের কাছ থেকে দুটি কন্টেইনারে রাখা প্রায় এক মণ পরিমাণ হরিণের মাংস ছাড়াও ৪টি হরিণ ধরার ফাঁদ ও একটি নৌকা উদ্ধার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/১৭৩৪ ঘ.