২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপদেষ্টা-প্রতিমন্ত্রী রাজশাহীতে অবাঞ্ছিত

রাজশাহীতে গ্যাস সরবরাহ না হওয়ার জন্য দায়ী করে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ও বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন স্থানীয়রা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2012, 06:21 PM

Updated : 24 Aug 2022, 11:07 AM

রাজশাহী, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীতে গ্যাস সরবরাহ না হওয়ার জন্য দায়ী করে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ও বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন স্থানীয়রা। আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ বিশিষ্টজনদের উপস্থিততে রোববার রাজশাহী শহরে এক মানববন্ধন থেকে এ ঘোষণা দেওয়া হয়। রাজশাহীতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস ও সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে শহরের প্রেসক্লাব থেকে গণকপাড়া মোড় পর্যন্ত এই মানববন্ধন আয়োজন করে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। এ সময় হারিকেন, মাটির চুলা ও গ্যাস সিলিন্ডার নিয়ে প্রতীকী প্রতিবাদ জানায় নারীরা। সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, “জ্বালানি উপদেষ্টা তৌফিক এলাহী প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে রাজশাহীতে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছেন। তিনি একজন বেঈমান ও বিশ্বাসঘাতক।” তিনি জ্বালানি উপদেষ্টা ও বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা করলে সমাবেশে অংশগ্রহণকারীরা তা সমর্থন জানায়। লিয়াকত আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির রাজশাহী মহানগর কমিটির সহসভাপতি এলাহী বক্স মণ্ডল, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সরকার এবং ন্যাপ, ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি, জাসদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/০০০৯ ঘ.