নারায়ণগঞ্জ, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিশু অপহরণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে নারায়ণগঞ্জের একটি আদালত।
এছাড়া দণ্ডিতকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাস কারাভোগ করতে হবে।
জেলা নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুন্যালের বিচারক লুৎফা বেগম রোববার এ রায় দেন। মামলায় অভিযুক্ত অপর ১১ জনকে অব্যহতি দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষের কৌসুলি রাকিবুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ খবর নিশ্চিত করেন।
দণ্ডিত রাব্বি মিয়া নারায়ণগঞ্জ সদরের রামারবাগের আবদুল খালেকের ছেলে।
মামলার বরাত দিয়ে রাকিবুজ্জামান বলেন, রামারবাগ এলাকার সাবিহা বেগমের পাঁচ বছরের ছেলে তুষারকে ২০০৩ সালের ২৪ জানুয়ারি অপহরণ করা হয়। পরে মুক্তিপণ দাবি।
পরে পুলিশ তুষারকে উদ্ধার করে।
ওই ঘটনায় তুষারের মা সাবিহা ফতুল্লা মডেল থানায় প্রতিবেশী একটি পরিবারের ১২ জনের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন। আসামিরা সবাই পলাতক রয়েছেন বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২১০০ ঘ.
bdnews24