২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় চার জেলায় নিহত ৬

সড়ক দুর্ঘটনায় চার জেলায় শনিবার ও রোববার ছয়জন নিহত হয়েছেন। আহত হন অন্তত ১৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2012, 01:36 PM

Updated : 24 Aug 2022, 11:08 AM

ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনায় চার জেলায় শনিবার ও রোববার ছয়জন নিহত হয়েছেন। আহত হন অন্তত ১৫ জন। নিহতরা হলেন যশোরের শার্শা সদরের আহসান হাবিব মহিন (২৮), মণ্ডলগাতী গ্রামের আসাদুজ্জামান লিপু (৩০), বাগেরহাটের মোরেলগঞ্জের উপজেলার গোবিন্দপুর গ্রামের তাপস সমাদ্দার (৪২), লালমনিরহাটের কালিগঞ্জের মজনু (২৫), অজ্ঞাত পরিচয় এক শিশু (৬) এবং সিরাজগঞ্জের সন্তোষ কর্মকার (৬০)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বেনাপোল প্রতিনিধি জানান, সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলে যশোর থেকে শার্শা যাওয়ার পথে হাজের আলী এলাকায় একটি যাত্রীবাহী বাসচাপায় ঘটনাস্থলে আহসান হাবিব মহিন ও আসাদুজ্জামান লিপু নিহত হন। ফেনী প্রতিনিধি জানান, সকাল ৭টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর এলাকায় লালমনিরহাট থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষে মজনু ও অজ্ঞাত পরিচয় শিশুটির মৃত্যু হয়। আহত অন্তত ১৫ জনকে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, রোববার সকাল সাড়ে ৮টার দিকে শহরের দ্বিগুবাবুর বাজারে ঢাকাগামী ট্রেনের ধাক্কায় নিহত হন সন্তোষ কর্মকার। (৬০) সিরাজগঞ্জের রওশারাটিয়া গ্রামের মৃত নিলমনি কর্মকার। নিহতের ছেলে উজ্জ্বল সাংবাদিকদের বলেন, দ্বিগুবাবুর রেললাই সংলগ্ন বাজারে সবজি কিনতে গেলে ট্রেনের ধাক্কায় তিনি আহত হন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। বাগেরহাট প্রতিনিধি জানান, শনিবার রাত ৮টার দিকে তাপস সমাদ্দার পিরোজপুর থেকে থেকে বাই-সাইকেলে বাড়ি ফেরার পথে পিক-আপের সঙ্গে মুখোমুখী সংঘর্ষে আহত হন। পিরোজপুর সদর হাসপাতালে নিেেল চিকিৎসকরা তার মৃত্যু হয়েছে বলে জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/১৯২৯ ঘ