গাজীপুর, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদরে শনিবার পিকআপ ভ্যান চাপায় এক শিশু নিহত হয়েছে।
নিহত শাহানারা খাতুন (১০) নেত্রকোনার পূর্বধলা উপজেলার ধলাযাত্রাবাড়ি গ্রামের তাইজদ্দিনের মেয়ে।
নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. গোলাম রাব্বানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হোতাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ ফাঁড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় ময়মনসিংহগামী পিকআপটির চাপায় ঘটনাস্থলেই সে মারা যায়।
স্থানীয়দের সহায়তায় চালক রুবেলসহ (২৫) পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। জয়দেবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শাহানারা পরিবারের সদস্যদের সঙ্গে হোতাপাড়ায় থাকত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৮১৬ ঘ.
bdnews24