চট্টগ্রাম, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার একটি বাজারে আগুন লেগে ১১টি ঘর পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
শনিবার সকাল ৬টার দিকে পতেঙ্গার স্টিল মিল বাজার এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (ইপিজেড) ফায়ার ব্রিগেডের সিনিয়র অফিসার আব্দুল মালেক জানান, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার বিগ্রেডের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে চারটি বসত ঘর, চারটি ছোট গুদামঘর ও তিনটি দোকান পুড়ে গেছে।
এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান মালেক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কিউএইচ/আরএ/১৪২৫ ঘ.
bdnews24