চট্টগ্রাম, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীতাকুণ্ডের ভাটিয়ারিতে দ্রুতগামী বাসের চাপায় মা-মেয়ের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারিতে মিলিটারি একাডেমি গেইটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার বারঘরিয়া গ্রামের মো. শরিফ উদ্দিন মাস্টারের স্ত্রী ফাতেমা বেগম (৫০) এবং তার মেয়ে শারমিন সুলতানা (২৫)।
তারা ভাটিয়ারিতে মিলিটারি একাডেমিতে কর্মরত সৈনিক ফিরোজ আহমেদের মা ও বোন। ফিরোজের সঙ্গে দেখা করতে তারা চট্টগ্রাম এসেছিল বলে পুলিশ জানিয়েছে।
বার আউলিয়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট মোহাম্মদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাস্তা পার হবার সময় ঢাকাগামী একটি বাস তাদের চাপা দেয়। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত ১২টার ফাতেমার মৃত্যু হয়।
রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শারমিন।
পুলিশ বাস চালক মো. লিটনকে আটক করেছে।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৩৫৮ ঘ.
bdnews24