নরসিংদী, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর শিবপুর উপজেলা থেকে এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
বাঘাব ইউনিয়নের খরকমারা গ্রামের নিজ বাড়ি থেকে শুক্রবার নূর মোহাম্মদকে (৩৫) গ্রেপ্তার করা হয়।
এ সময় তার ঘর থেকে একটি বিদেশি পিস্তল, একটি চাইনিজ ছোরা ও একটি চাপাতি উদ্ধার করা হয়।
শিবপুর মডেল থানার ওসি বেলায়েত হোসেন বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে বলেন, নরসিংদী বাজারের হোমিও ডাক্তার মফিজ উদ্দিনের ছেলে নূর মোহাম্মদ একজন সন্ত্রাসী। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১৮ ঘ.
bdnews24