চাঁপাইনবাবগঞ্জ, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিশুকে ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পৌর এলাকার নামোরাজারামপুর মহল্লায় এ ঘটনায় গ্রেপ্তার হন সাজ্জাদ হোসেন (৬৫)। শুক্রবার আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানো হয়।
শিশুটিকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রইসুদ্দীন বলেন, নামোরাজারামপুর মহল্লার সাজ্জাদ হোসেন তার মুদি দোকানের পিছনে এলাকার ওই শিশুটিকে (৪) ধর্ষণ করেন। এলাকার মানুষ বিষয়টি জানলে ওই বৃদ্ধকে ধরে পুলিশে সোপর্দ করে।
বৃহস্পতিবার রাতেই এ ঘটনায় থানায় একটি মামলা করেছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. অসিত সরকার ধর্ষণের আলামত পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। শিশুটি এখনো আশংকামুক্ত নয় বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮০০ ঘ.
bdnews24