২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ পরিবহন শ্রমিকদের আল্টিমেটাম

যমুনা নদী থেকে ওঠানো বালু পরিবহনে প্রশাসনের হয়রানি বন্ধ ও আটক শ্রমিকদের মুক্তির দাবিতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে সিরাজগঞ্জের পরিবহন শ্রমিক ও মালিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2012, 10:38 AM

Updated : 24 Aug 2022, 11:07 AM

সিরাজগঞ্জ, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যমুনা নদী থেকে ওঠানো বালু পরিবহনে প্রশাসনের হয়রানি বন্ধ ও আটক শ্রমিকদের মুক্তির দাবিতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে সিরাজগঞ্জের পরিবহন শ্রমিক ও মালিকরা। তারা ঘোষণা দিয়েছে, সাজাপ্রাপ্ত পরিবহন শ্রমিকদের মুক্তি ও দণ্ডাদেশ প্রদানকারী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘট ডাকা হবে। বৃহস্পতিবার এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় সিরাজগঞ্জ জেলা ট্রাক ও ট্যাঙ্ক-লরি মালিক গ্র“প, ট্রাক শ্রমিক ইউনিয়ন ও মটর শ্রমিক ইউনিয়ন। সকাল ১০টার দিকে সিরাজগঞ্জের ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন ট্রাক ও ট্যাঙ্ক-লরি মালিক গ্র“পের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম। মঙ্গলবার দুজন ট্রাকচালক ও একজন সহকারীকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বুধবার থেকে পৌর শহরের অভ্যন্তরে বালু ও মাটি পরিবহন বন্ধ রাখা হয়েছে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাক ও ট্যাঙ্ক-লরি মালিক গ্র“পের সভাপতি নুর কায়েম সবুজ, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আসলাম হোসেন, সাধারণ সম্পাদক সোহরাব আলী, বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মজিদ ও সাধারণ সম্পাদক আনছার আলী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১৬৩২ ঘ.