২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় ট্রাক, মাওয়ায় ফেরি চলাচল বন্ধ

মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা নদীতে মঙ্গলবার সন্ধ্যায় রড বোঝাই একটি ট্রাক ডুবে গেছে। এ কারণে মাওয়া ফেরিঘাটের ১ নম্বর ঘাট দিয়ে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2012, 05:39 PM

Updated : 24 Aug 2022, 11:06 AM

মুন্সীগঞ্জ, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা নদীতে মঙ্গলবার সন্ধ্যায় রড বোঝাই একটি ট্রাক ডুবে গেছে। এ কারণে মাওয়া ফেরিঘাটের ১ নম্বর ঘাট দিয়ে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। ডুবে যাওয়া ট্রাকটির চালক ইমরান বলেন, ঢাকা থেকে ১৫ টন রড বোঝাই ট্রাকটি নিয়ে তিনি ফরিদপুর যাচ্ছিলেন। ফেরি পারাপারের জন্য ঘাটে এসে ফেরি না পাওয়ায় ট্রাকটি পার্কিং করে তিনি নেমে যান। এ সময় হঠাৎ ট্রাকটি পিছন দিকে চলতে চলতে নদীতে পড়ে যায়। ট্রাকে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। মাওয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. খালিদ বলেন, ট্রাকটি উদ্ধারের জন্য মালিক পক্ষকে খবর দেওয়া হয়েছে। ট্রাকটি উঠানোর ব্যবস্থা করা হচ্ছে। বিআইডব্লিউটিসি মাওয়া অফিসের ম্যানেজার সিরাজুল হক বলেন, ১ নম্বর ঘাট এলাকায় প্রায় ৪০ ফুট পানি রয়েছে। তাই এ কারণে ফেরি চলাচলে অসুবিধা হতে পারে বলে এ ঘাট দিয়ে ফেরি পারাপার বন্ধ রাখা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে এ ঘাট খুলে দেওয়া হবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/আরআরডি/ডিডি/২৩৩৪ ঘ.