২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ১০ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরের পার্কিংয়ে হামলা, ভাঙচুর ও লুটের ঘটনায় ছাত্রলীগের ১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2012, 05:08 PM

Updated : 24 Aug 2022, 11:06 AM

সিলেট, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরের পার্কিংয়ে হামলা, ভাঙচুর ও লুটের ঘটনায় ছাত্রলীগের ১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। পার্কিংয়ের ইজারাদার প্রতিষ্ঠান ফয়সল এন্টারপ্রাইজের কর্মচারী সামস উদ্দিন বাদী হয়ে মঙ্গলবার বিকালে বিমানবন্দর থানায় এ মামলা দায়ের করেন। বিমানবন্দর থানার ওসি খায়রুল ফজল বলেন, মামলায় দুইলাখ টাকা চাঁদা দাবি করে না পেয়ে পার্কিং জোনে হামলা, মামলায় মহানগর ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক লুৎফুর রহমানসহ ১০ জনকে অভিযুক্ত করা হয়েছে। এতে কর্মচারীদের মারধর এবং ক্যাশ বাক্স ও মোটরসাইকেল লুটের অভিযোগ করা হয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও পুলিশ কর্মকর্তা জানান। সোমবার দুপুরে বিমানবন্দরের পাকিং এলাকায় হামলা ও ভাংচুর করে ছাত্রলীগকর্মীরা। এ সময় তিনজন আহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২২৫৫ ঘ.