নেত্রকোনা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনার আটপাড়া উপজেলায় মোটরসাইকেল চাপায় এক শিশু নিহত হয়েছে।
সোমবার বিকালে দক্ষিণ মুনসুরপুরে আটপাড়া-বারহাট্টা সড়কে শিশুটি আহত হয়। মঙ্গলবার সকালে হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত মোশারফ হোসেন (৪) দক্ষিণ মুনসুরপুর গ্রামের শান্ত মিয়ার ছেলে।
আটপাড়া থানার ওসি মো. সালেমুজ্জামান বলেন, বাড়ির সামনের সড়কে খেলা করার সময় বারহাট্টারগামী একটি মোটরসাইকেল শিশুটিকে চাপা দেয়। এরপর তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৮টায় তা মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৭১২ ঘ.
bdnews24