২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খিলগাঁওয়ে পানির দাবিতে সড়কে বিক্ষোভ

রাজধানীর খিলগাঁও এলাকায় পানির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2012, 01:34 PM

Updated : 24 Aug 2022, 11:05 AM

ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলগাঁও এলাকায় পানির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। সোমবার সন্ধ্যা ৬টার দিকে নর্দ্দা বাস স্ট্যান্ডের কাছে এলাকাবাসীর বিক্ষোভে নর্দ্দা থেকে কুড়িল যান চলাচল আধ ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকে বলে পুলিশ জানায়। খিলগাঁও থানার ওসি মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সন্ধ্যা পৌনে ৭টার দিকে বলেন, “পানির দাবিতে শতশত এলাকাবাসী রাস্তা নেমে বিক্ষোভ করে।” পরে বিক্ষোভকারীদের শান্ত করে এলাকার ওয়াসা কার্যালয়ে নিয়ে যাওয়া হয় বলে জানান ওসি। ওসি বলেন, এলাকার অধিবাসীদের অভিযোগ তারা গত কয়েকদিন ধরে পানি পাচ্ছেন না। গত শনিবারও এলাকাবাসি বিক্ষোভ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/১৯৩৩ ঘ.