২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নৌ প্রটোকল নিয়ে দীর্ঘমেয়াদী চুক্তি হতে পারে’

বাংলাদেশ-ভারত বাণিজ্য চুক্তির আওতায় নৌ প্রটোকলের মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে উল্লেখ করে নৌ পরিবহন সচিব আব্দুল মান্নান হাওলাদার জানিয়েছেন, এ বিষয়ে দীর্ঘমেয়াদী চুক্তিরও সম্ভবনা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2012, 11:59 AM

Updated : 24 Aug 2022, 11:06 AM

ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ-ভারত বাণিজ্য চুক্তির আওতায় নৌ প্রটোকলের মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে উল্লেখ করে নৌ পরিবহন সচিব আব্দুল মান্নান হাওলাদার জানিয়েছেন, এ বিষয়ে দীর্ঘমেয়াদী চুক্তিরও সম্ভবনা রয়েছে। সোমবার মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “গত ২৯ মার্চ ভারতের সঙ্গে আরো তিন বছরের জন্য বাণিজ্য চুক্তি হয়েছে। এর আওতায় নৌ প্রটোকল এক বছরের জন্য নবায়ন করা হয়েছে।” রোববার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলেও জানান সচিব। তিনি বলেন, ভারত চেয়েছিল, বাণিজ্য চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নৌ প্রটোকলও তিন বছরের জন্য নবায়ন করা হোক। “এ বিষয়ে দুই দেশের মধ্যে শিগগিরই বৈঠক হবে। তা ফলপ্রসূ হলে দীর্ঘমেয়াদী নাবয়ন চুক্তিরও সম্ভবনা রয়েছে”, বলেন সচিব। এই প্রটোকলের আওতায় ভারত তাদের পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলো থেকে নৌপথে পণ্য এনে বাংলাদেশ হয়ে সড়কপথে তা পূর্বাঞ্চলীয় রাজ্যে পাঠায়। এ জন্য ভারত বাংলাদেশকে সাড়ে ৫ কোটি টাকা দেয় জানিয়ে সচিব বলেন, “আগামীতে রক্ষণাবেক্ষণের টাকা বাড়ানের প্রস্তাব রয়েছে।” নৌ প্রটোকল নবায়ন করা না হলে বাংলাদেশের সিমেন্ট শিল্পে সমস্যা হতো উল্লেখ করে সচিব জানান, বাংলাদেশের সিমেন্ট শিল্পের প্রায় ৮০ ভাগ কাঁচামাল নৌপথে ভারত থেকে এ দেশে আসে। এর আগে ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ওই বৈঠকের বিষয়ে জানতে চাইলে সচিব বলেন, “দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।” ভারতের সঙ্গে কবে নাগাদ পূর্ণাঙ্গ ট্রানজিট চালু হবে জানতে চাইলে সচিব বলেন, “নৌপথে ট্রানজিট শুরু হয়েছে, সড়ক পথের বিষয়টি যোগাযোগ ও রেলপথ মন্ত্রণালয় দেখছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেকে/১৭৫৪ ঘ.