২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে রাষ্ট্রপতি

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সিঙ্গাপুর গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2012, 11:41 AM

Updated : 24 Aug 2022, 11:06 AM

ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সিঙ্গাপুর গেছেন। সোমবার এক তথ্য বিবরণীতে জানানো হয়, রোববার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে রাষ্ট্রপতি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা হবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতিতে বিদায় জানাতে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বস্ত্র ও পাট মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি, কূটনৈতিক কোরের ডিন, তিন বাহিনী প্রধানসহ পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা। আগামী ১০ এপ্রিল রাতে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/১৭৩৮ ঘ.