২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে পোশাক শ্রমিককে ধর্ষণ, গ্রেপ্তার দুই

নারায়ণগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2012, 01:24 PM

Updated : 24 Aug 2022, 11:05 AM

নারায়ণগঞ্জ, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শহরের মীর জুমলা রোড এলাকায় একটি আবাসিক হোটেলে শনিবার রাতে মেয়েটি ধর্ষণের শিকার হয় বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় ধর্ষণের শিকার তরুণী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলার বরাত দিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার বিকাল শহরের চর সেয়দপুর এলাকার জুয়েল রানা (২৩) পূর্ব পরিচয়ের সূত্রে মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে একটি আবাসিক হোটেলে নিয়ে যায়। সেখানে জুয়েল ও তার বন্ধু কাউসার ওই মেয়েটিকে ধর্ষণ করে পালিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২৭ ঘ.