২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে ইটভাটা উচ্ছেদ

পরিবেশ দূষণের দায়ে ঝালকাঠির রাজাপুর উপজেলায় একটি ইটভাটা উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2012, 11:41 AM

Updated : 24 Aug 2022, 11:05 AM

ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ দূষণের দায়ে ঝালকাঠির রাজাপুর উপজেলায় একটি ইটভাটা উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর। অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর নির্দেশে শনিবার হাওলাদার ব্রিকস নামের ইটভাটাটি উচ্ছেদ করা হয়। অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ইটভাটার পরিবেশ ছাড়পত্র কিংবা অন্য কোনো সরকারি দপ্তরের অনুমোদন নেই। পরিবেশগত দিক বিবেচনায় এটি ভয়াবহ বায়ু দূষণ করে আসছিল যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এর আগে গত ১৪ মার্চ এ ইটভাটাকে সাত লাখ টাকা জরিমানা এবং ইটভাটার অবৈধ কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্দেশ অমান্য করে ইটভাটাটি চালু রাখা হয়। অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ হাক্কানী, বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনী অভিযানে অংশ নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/ডিডি/১৭৩০ ঘ.