২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে দু’টি ডাকাতি, গ্রেপ্তার ৪

নরসিংদীর শিবপুর ও রায়পুরা উপজেলায় বৃহস্পতিবার রাতে দু’টি ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2012, 12:38 PM

Updated : 24 Aug 2022, 11:05 AM

নরসিংদী, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর শিবপুর ও রায়পুরা উপজেলায় বৃহস্পতিবার রাতে দু’টি ডাকাতি হয়েছে। শিবপুরের উত্তর সাধারচর এবং রায়পুরার হাসিমপুরে এ দু’টি ডাকাতি হয়। শিবপুর পুলিশ দুইজনকে এবং রায়পুরা পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। শিবপুর থানার ওসি বেলায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৫/২০ জন ডাকাত উত্তর সাধারচর গ্রামের দ্বীনবন্ধু সাহার বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে নগদ অর্থ, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ ৫ লাখেরও বেশি টাকার মালামাল লুট করে। প্রতিবেশীরা ডাকাতির খবর মসজিদের মাইকে প্রচার করলে আশপাশের লোকজন এসে আকবর (৪২) ও পিচ্ছি কামাল (৩০) নামে দুই ডাকাতকে একটি বিদেশি রিভলভারসহ আটক করে। তাদের কাছ থেকে লুন্ঠিত স্বর্ণালংকার ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে শিবপুর থানায় মামলা দায়ের হয়েছে। অপর ডাকাতি হয় রায়পুরা সদরের হাসিমপুরের রহমানের বাড়িতে রাত ৩টায়। ১৫/২০ জন মুখোশধারী ডাকাত দরজা ভেঙ্গে ঘরে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে স্টিলের আলমারি ভেঙ্গে নগদ ২ লাখ টাকা, ১০/১২ ভরি স্বর্ণালংকার, দুটি মোবাইল ফোনসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট করে। এ ব্যাপারে রায়পুরা থানায় মামলা দায়ের হয়েছে। রায়পুরা থানার ওসি আবদুল বাতেন বলেন, রাতেই বিল¬াল হোসেন (২৮) ও ইলিয়াছ মিয়া (৪৫) নামে দুই ডাকাতকে লুন্ঠিত ৩ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩৪ ঘ.