২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে ‘মা-মেয়ের’ মৃত্যু

টাঙ্গাইলের বাসাইলে ট্রেনে কাটা পড়ে শিশু ও নারীর মৃত্যু হয়েছে। অবশ্য তাদের পরিচয় জানা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2012, 09:55 AM

Updated : 24 Aug 2022, 11:05 AM

টাঙ্গাইল, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের বাসাইলে ট্রেনে কাটা পড়ে শিশু ও নারীর মৃত্যু হয়েছে। অবশ্য তাদের পরিচয় জানা যায়নি। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ছয়শ’ গ্রামে এ ঘটনা ঘটে। টাঙ্গাইল রেলওয়ের স্টেশন মাস্টার জালাল উদ্দিন জানান, রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেসে তারা কাটা পড়েন। নিহত নারীর বয়স আনুমানিক ২৮ বছর এবং শিশুটির বয়স ৪ বছর হবে বলে স্টেশন মাস্টারের ধারণা। লাশ দেখতে মানুষ ভিড় করলেও তাদের পরিচয় কেউ বলতে পারেননি। ধারণা করা হচ্ছে, ওই নারী ও শিশু সম্পর্কে মা-মেয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৫৫৬ ঘ.