২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বৈদ্যুতিক মিটারে কারসাজি, জরিমানা

বৈদ্যুতিক মিটারে কারসাজি করে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে গাজীপুরে ছয় গ্রাহককে প্রায় ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2012, 04:17 PM

Updated : 24 Aug 2022, 11:04 AM

গাজীপুর, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৈদ্যুতিক মিটারে কারসাজি করে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে গাজীপুরে ছয় গ্রাহককে প্রায় ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার তাদের জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজীপুরের নির্বাহী ম্যজিস্ট্রেট তাজিনা সারোয়ার জানান, জরিমানার এক লাখ ৬০ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে এবং বাকি টাকা পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে করা হয়েছে। গাজীপুরে পল্লী বিদ্যুতের এজিএম মো. খালেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মিটার বাইপাস করে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে গাজীপুর সদর উপজেলার বাহাদুরপুর এলাকার মো. আলমগীরকে এক লাখ ৩৩ হাজার ৮৯৩ টাকা ও কাজী আইয়ুব খানকে দুই লাখ ২৫ হাজার ৮৯৭ টাকা, হুকিং করে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে একই উপজেলার ভবানীপুর এলাকার মো. আনোয়ার হোসেনকে ৪৯ হাজার ৯৬৫ টাকা, মোসা. জেসমিনকে ৪৯ হাজার ৯৬৫ টাকা ও আজিম উদ্দিনকে ৪২ হাজার ৪২৫ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া বানিয়ারচালার আব্দুল আলীকে করা হয়েছে এক লাখ ২৫ হাজার ৭৩৮ টাকা জরিমানা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/২২১৭ ঘ.