২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস

চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন গঠনে বঙ্গবন্ধুর প্রস্তাব তোলার দিনটি স্মরণীয় করে রাখতে প্রতি বছর ৩ এপ্রিল ‘জাতীয় চলচ্চিত্র দিবস’ পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2012, 09:58 AM

Updated : 24 Aug 2022, 11:04 AM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন গঠনে বঙ্গবন্ধুর প্রস্তাব তোলার দিনটি স্মরণীয় করে রাখতে প্রতি বছর ৩ এপ্রিল ‘জাতীয় চলচ্চিত্র দিবস’ পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের বলেন, ১৯৫৭ সালের ৩ এপ্রিল তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক আইন সভায় শিল্প ও বাণিজ্য মন্ত্রী হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘ইস্ট পাকিস্তান ফিল্ম ডেভেলেপমেন্ট কর্পোরেশন’ গঠনের বিল উত্থাপন করেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সেই প্রতিষ্ঠানই বাংলাদেশ ফিল্ম ডেভোলেপমেন্ট কর্পোরেশন- এফডিসি নামে পরিচিত হয়। “১৯৫৭ সালের সেই দিনটি স্মরণীয় করে রাখতে প্রতি বছরের ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস হিসাবে পালন করা হবে”, বলেন সচিব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৫৫০ ঘ.