পাবনা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনা সদর উপজেলায় ছুরিকাঘাতে এক দিনমজুরকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সকালে চরঘোষপুর গ্রামে এ ঘটনা ঘটে। হত্যার কারণ জানাতে পারেনি পুলিশ।
নিহত কাবিল সরদার (৩০) উপজেলার চাঁদপুর গ্রামের সোবহান সরদারের ছেলে।
সদর থানার ওসি এ এইচ এনায়েত উদ্দিন জানান, সকালে কাবিল কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪১৮ ঘ.
bdnews24