২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিমানবন্দরে সিগারেট জব্দ

চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে পাকিস্তানি নাগরিকের ব্যাগ তল্লাশি করে ৩১০ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2012, 07:31 AM

Updated : 24 Aug 2022, 11:04 AM

চট্টগ্রাম, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে পাকিস্তানি নাগরিকের ব্যাগ তল্লাশি করে ৩১০ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরে ব্যাগ স্ক্যানিং করার সময় এসব সিগারেট ধরা পড়ে বলে জানান শুল্ক কর্মকর্তারা। উদ্ধার করা সিগারেটের আনুমানিক মূল্য পাঁচ লাখ টাকা। তবে ওই পাকিস্তানি নাগরিককে আটক করা যায়নি। বিমানবন্দর শুল্ক বিভাগের সহকারী কমিশনার শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুবাই থেকে আসা ফ্লাই দুবাই বিমানের এক যাত্রীর ব্যাগ স্ক্যানিং করার সময় এসব সিগারেট ধরা পড়ে। তবে ওই যাত্রী সটকে পড়ায় তাকে গ্রেপ্তার করা যায়নি। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান শুল্ক কর্মকর্তা। গত সোমবার রাতে নগরীর পতেঙ্গা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে প্রায় সাতশ কার্টন বিদেশি সিগারেট রাখার দায়ে দুই পাকিস্তানিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/সিএস/আরএ/১৩২৭ ঘ.