২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা সীমান্তে দুই ভারতীয় আটক

বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2012, 02:32 PM

Updated : 24 Aug 2022, 11:04 AM

সাতক্ষীরা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। বুধবার দুপুরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিজিবি কাকডাঙ্গা বিওপি সদস্যরা তাদের আটক করেন। আটককৃতরা হলেন, কিয়ামুদ্দীন সরদার (২৪) ও কলকাতার খিদিরপুর গ্রামের আবুবক্কর সিদ্দিক (৫৫)। দু’জনের বাড়ি ভারতের উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর থানার তারালী গ্রামে। বিজিবি ৩৮ ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা মেজর হারুন অর রশিদ জানান, বেলা সাড়ে ১১টার দিকে ওই দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে পাঁচ হাজার টাকা পাওয়া গেছে। পরে দুই ভারতীয় নাগরিককে সাতক্ষীরা সদর থানায় দেওয়া হয়। সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত) রতন শেখ বলেন, কিয়ামুদ্দীন ও আবুবক্করকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২০৩১ ঘ.