২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যু

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দু’দল গ্রামবাসীর সংঘর্ষের সময় স্থানীয় এক বিএনপি নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2012, 08:34 AM

Updated : 24 Aug 2022, 11:04 AM

কিশোরগঞ্জ, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের ইটনা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দু’দল গ্রামবাসীর সংঘর্ষের সময় স্থানীয় এক বিএনপি নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। বুধবার সকালে মৃগা ইউনিয়নের কাটিয়ারকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত তাজউদ্দিন মিয়া (৩২) ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। ইটনা থানার ওসি আব্দুস সালাম মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একই গ্রামের বাসিন্দা আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য বাচ্চু মিয়া এবং তাজউদ্দিনের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে সকালে বাড়ির নারীদের একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দু’পক্ষের ২০-২৫ জন প্রথমে বাকবিতণ্ডা ও পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের বল্লমের আঘাতে ঘটনাস্থলেই তাজউদ্দিন মারা যান। আহত হয় অন্তত ১০ জন। আহতদের মধ্যে দুইজনকে ইটনা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪২৭ ঘ.