২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

নগরীর ডবলমুরিংও বন্দর থানায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2012, 03:58 PM

Updated : 24 Aug 2022, 11:03 AM

চট্টগ্রাম, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর ডবলমুরিংও বন্দর থানায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. ইউনুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যায় চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তিনি জানান, ডবলমুরিং থানার বাদামতলী মোড়ে ট্রাকের ধাক্কায় আহত হয়ে সুবল মালি (৬০) মারা যান সন্ধ্যায়। অপরজন সোমবার রাতে বন্দর থানাধীন কাস্টমব্রিজের পাশে আহত অবস্থায় পড়ে থাকলে অজ্ঞাতনামা (২৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১৫৪ ঘ.