২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে নওগাঁর একটি অদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2012, 01:07 PM

Updated : 24 Aug 2022, 11:03 AM

নওগাঁ, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে নওগাঁর একটি অদালত। এছাড়া তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাস কারাভোগ করতে হবে। জেলা ও দায়রা জজ মো. মাহাতাব উদ্দীন মঙ্গলবার এ রায় দেন। দ-িত আব্দুস সালাম (৪০) সদর উপজেলার ভীমপুর গ্রামের প্রয়াত কোকাই সরদারের ছেলে। মামলার নথি থেকে জানা গেছে, মান্দা উপজেলার বাঙ্গালপাড়া গ্রামের প্রয়অত হবিবর রহমানের মেয়ে তহমিনা খাতুনের সঙ্গে ২০ বছর আগে আব্দুস সালামের বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে ধরে ২০০৯ সালের ২ ডিসেম্বর গভীর রাতে ঝগড়ার এক পর্যায়ে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা করে সালাম পালিয়ে যায়। পরদিন নিহতের ভাই সাদেকুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯০০ ঘ.