সিলেট, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালিকপক্ষের সন্ত্রাসীদের নির্যাতন বন্ধ ও লুন্ঠিত মালামাল ফেরত দেওয়ার দাবিতে সিলেট শহরতলীর কালাগুল চা বাগান শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছে।
মঙ্গলবার দুপুরে নগরীর আম্বরখানা থেকে মিছিলটি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে শ্রমিকরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।
চা শ্রমিক নেতা ভাষান ছত্রী বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকমকে জানান, শ্রমিকদের ন্যায্য দাবি দাওয়া থেকে বঞ্চিত রাখতে বাগানের মালিকপক্ষ শ্রমিকদের পেছনে সন্ত্রাসী লেলিয়ে দিয়েছেন। মালিকপক্ষের হয়ে নূর ইসলাম ও মোস্তফা নামে দু’জন বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে শ্রমিকদের ওপর হামলা চালিয়েছে। তারা শ্রমিকদের ঘরে ঢুকে ব্যাপক লুটপাটও চালিয়েছে।
১৪ মার্চ থেকে কয়েক দফায় শ্রমিকদের উপর হামলা হয়েছে দাবি করে তিনি বলেন, এর প্রতিবাদে গত ৯ দিন ধরে শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৭৫৫ ঘ.
bdnews24