২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার চট্টগ্রাম আসছেন। সফরকালে তিনি বিদ্যুৎকেন্দ্র ও কয়েকটি প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি দলীয় মহাসমাবেশে বক্তব্য দেবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2012, 09:25 AM

Updated : 24 Aug 2022, 11:04 AM

চট্টগ্রাম, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার চট্টগ্রাম আসছেন। সফরকালে তিনি বিদ্যুৎকেন্দ্র ও কয়েকটি প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি দলীয় মহাসমাবেশে বক্তব্য দেবেন। চট্টগ্রাম জেলা প্রশাসন থেকে পাওয়া প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী নগরীর বন্দর এলাকায় ৮২ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের প্রথম উড়ালসেতুর (ফ্লাইওভার) উদ্বোধন করবেন শেখ হাসিনা। একই সময়ে তিনি চট্টগ্রাম ইপিজেড সংলগ্ন এলাকায় প্রায় চার হাজার নারী শ্রমিকের জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৯২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ডরমিটরির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সকাল সাড়ে ১০টায় নগরীর ষোলশহর এলাকায় এলজিইডি ভবনের উদ্বোধন শেষে বেলা সোয়া ১১টায় প্রধানমন্ত্রী নগরীর নন্দনকানন এলাকায় বেওদ্ধ সমিতি পরিচালিত চট্টগ্রাম বৌদ্ধমন্দিরের পুণর্নির্মাণ ও সংস্কার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বেলা ১২টায় স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং সাড়ে ১২টায় চট্টগ্রামের সার্বিক উন্নয়ন নিয়ে জেলা পর্যায়ের ঊর্র্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় নির্ধারিত রয়েছে। এরপর বিকাল ৩টায় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগরীর পলোগ্রাউন্ড মাঠে দলীয় মহাসমাবেশে বক্তব্য দেবেন। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ এ মহাসমাবেশের আয়োজন করেছে। সমাবেশ থেকেই চট্টগ্রামের হাটহাজারী, সাঙ্গু ও পটিয়ায় স্থাপিত তিনটি ১০০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করবেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রীর চট্টগ্রাম ছাড়ার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৫২৭ ঘ.