২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পাকিস্তানি নাগরিকসহ গ্রেপ্তার ৫

নগরীর পতেঙ্গা থানা এলাকা থেকে দুই পাকিস্তানি নাগরিকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2012, 08:47 AM

Updated : 24 Aug 2022, 11:04 AM

চট্টগ্রাম, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর পতেঙ্গা থানা এলাকা থেকে দুই পাকিস্তানি নাগরিকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৭০৮ কার্টন বিদেশি সিগারেট, একটি প্রাইভেট কার ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত পতেঙ্গা থানার সিমেন্ট ক্রসিং ও এয়ারপোর্ট রোড থেকে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন- পাকিস্তানি নাগরিক মো. সোহেল (৩২) ও আমিনুল হক (৪০), বাংলাদেশি নাগরিক ইদ্রিস (৪০), আকলিমা বেগম (১৮) ও মো. ইদ্রিস। পতেঙ্গা থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মনজুর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিমেন্ট ক্রসিং এলাকায় সোমবার দুপুরে প্রাইভেটকারসহ আমিনুল হককে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৪৬৬ কার্টন বিভিন্ন ব্রান্ডের বিদেশি সিগারেট পাওয়া গেছে। অপরদিকে রাতে এয়ারপোর্ট রোড থেকে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে অপর পাকিস্তানি নাগরিকসহ চারজনকে ২৪২ কার্টন সিগারেটসহ আটক করা হয়। বিদেশ থেকে অবৈধভাবে এসব সিগারেট আনা হয়েছে জানিয়ে এসআই বলেন, পাকিস্তানি দুই নাগরিকের বৈধ পাসপোর্ট রয়েছে। এ ব্যাপারে পৃথক দুটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৪৪১ ঘ.