২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে যুবকের গুলিবিদ্ধ লাশ

রাজধানীর পল্লবীতে অজ্ঞাত পরিচয় এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2012, 07:20 AM

Updated : 24 Aug 2022, 11:04 AM

ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্লবীতে অজ্ঞাত পরিচয় এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পল্লবী নতুন রাস্তার কালাপানি বালুর মাঠ এলাকায় ওই যুবকের লাশ পাওয়া যায়। পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহতের মাথায় গুলির চিহ্ন রয়েছে। “রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়। তার বয়স আনুমানিক ৩০ বছর। তার পরনে ছিল জিন্স প্যান্ট ও কালো গেঞ্জি।” ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/সিএস/১৩১১ ঘ.