২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিল উইমেন্স ফেডারেশনের নতুন কমিটি

কণিকা দেওয়ানকে সভাপতি এবং রীনা দেওয়ানকে সাধারণ সম্পাদক করে হিল উইমেন্স ফেডারেশনের (একাংশের) নতুন কমিটি গঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2012, 09:36 AM

Updated : 24 Aug 2022, 11:03 AM

খাগড়াছড়ি, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কণিকা দেওয়ানকে সভাপতি এবং রীনা দেওয়ানকে সাধারণ সম্পাদক করে হিল উইমেন্স ফেডারেশনের (একাংশের) নতুন কমিটি গঠিত হয়েছে। খাগড়াছড়িতে পাহাড়ি নারীদের এই সংগঠনের দুদিনব্যাপী সম্মেলনের পর রোববার নতুন কমিটি প্রকাশ করা হয়। এই সংগঠনটি ইউপিডিএফের অনুসারী। নবগঠিত ২১ সদস্যের কমিটির সাংগঠনিক সম্পাদক হয়েছেন মাদ্রী চাকমা। এছাড়া শিখা চাকমা অর্থ সম্পাদক এবং রিনা চাকমা দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন। পাহাড়িদের পূর্ণ স্বায়ত্তশাসনের আন্দোলনকে জোরদার করার আহ্বানে গত ২৩ মার্চ হিল উইমেন্স ফেডারেশনের অষ্টম কেন্দ্রীয় সম্মেলন শুরু হয়। কাউন্সিলে তিন পার্বত্য জেলার বিভিন্ন জেলা ও উপজেলা থেকে প্রতিনিধিরা অংশ নেন। কাউন্সিল অধিবেশনে বিদায়ী সভাপতি সোনালী চাকমা নতুন কমিটির সদস্যদের শপথ পড়ান। কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডএফ) কেন্দ্রীয় সদস্য সচিব প্রদীপন খীসা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইকেল চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি সুমেন চাকমা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৩৫ ঘ.