চট্টগ্রাম, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) দ্বি-বার্ষিক কাউন্সিল ও নির্বাচন ২৯ মার্চের পরিবর্তে ৩১ মার্চ হবে।
সিইউজের নির্বাহী কমিটির অনুরোধে শুক্রবার নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে প্রার্থীদের মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত হয়।
৩১ মার্চ শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে বলে জানান নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোয়াজ্জেমুল হক। এরপর ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।
শুক্রবার দুপুরে প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সুভাষ চন্দ্র দে, মোহাম্মদ নিযাম উদ্দিন ও তমাল চৌধুরী।
সিইউজে নির্বাচনে চূড়ান্ত প্রার্থীরা হলেন- সভাপতি পদে নাজিমুদ্দীন শ্যামল ও শহীদ উল আলম, সহ-সভাপতি পদে নুর মোহাম্মদ রফিক, রতন কান্তি দেবাশীষ ও স্বপন মল্লিক; সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী, হাসান ফেরদৌস ও রিয়াজ হায়দার চৌধুরী; যুগ্ম সম্পাদক- শামসুল ইসলাম (একক প্রার্থী); অর্থ সম্পাদক পদে আবসার মাহফুজ ও নুর উদ্দিন আহমদ; সাংগঠনিক সম্পাদক পদে ফারুক তাহের ও সৌমেন ধর; প্রচার ও প্রকাশনা সম্পাদক- উজ্জ্বল কান্তি ধর ও প্রণব বড়–য়া অর্ণব; নির্বাহী সদস্যের ৩টি পদে স্বরূপ ভট্টাচার্য, মুজাহিদুল ইসলাম ও মিহির চক্রবর্তী, শিশির বড়–য়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২৩৩০ ঘ.
bdnews24