নুরুল ইসলাম হাসিব
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
সিঙ্গাপুর, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিগারেট কোম্পানিগুলোর প্রভাব ও হস্তক্ষেপের কারণে ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগ প্রতিরোধে নেওয়া পদক্ষেপগুলো বাধাগ্রস্ত হচ্ছে বলে উঠে এসেছে একটি আন্তর্জাতিক সংগঠনের প্রতিবেদনে।
বিশ্বের শতাধিক দেশের ৩৫০টিরও বেশি বেসরকারি সংস্থার সংগঠন ফ্রেমওয়ার্ক কনভেনশন অ্যালায়েন্স (এফসিএ) শুক্রবার সিঙ্গাপুরে আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনে এ তথ্য প্রকাশ করে।
বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বব্যপী ক্যান্সার, হৃদপিণ্ড ও ফুসফুসের বিভিন্ন রোগের প্রকোপ কমিয়ে আনার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার তামাক প্রতিরোধ ফ্রেমওয়ার্ক কনভেনশন এফসিটিসির পূর্ণ বাস্তবায়ন খুবই জরুরি। বিশেষ করে তামাক ব্যবসার সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর প্রভাব ঠেকাতে এটা করতে হবে।
সারাবিশ্বে বিভিন্ন রোগে ভুগে প্রতি বছর যতো লোকের মৃত্যু হয়, তার মধ্যে ৬০ শতাংশই এইসব ‘অসংক্রামক’ রোগে মারা যান বলে উলে¬খ করেছেন তারা।
অসংক্রামক রোগ প্রতিরোধে ২০১১ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ আয়োজিত উচ্চ পর্যায়ের এক বৈঠকেও তামাক নিয়ন্ত্রণ এবং এফসিটিসি কার্যকর করার ওপর জোর দেন অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিরা।
এফসিএর মিনিটর প্রোগ্রাম ম্যানেজার ক্রিস এ বোস্টিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনেক দেশই এখন তাদের প্রতিশ্র“তি রাখছে না।”
‘টোবাকো ওয়াচ: মনিটরিং কান্ট্রিজ পারফরমেন্স অন দি গে¬াবাল ট্রিটি’ শীর্ষক প্রতিবেদনে এফসিটিসি অনুমোদন করা দেশগুলোর বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করেছে এফসিএ। অবশ্য এতে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হয়নি।
ক্রিস বলেন, “২০০৬ সালের এপ্রিল থেকে ২০১০ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে এফসিটিসি অনুমোদনকারী ৬৫টি দেশের পরিস্থিতি বিশে¬ষণ করে এই প্রতিবেদন তৈরি হয়েছে।”
বাংলাদেশ এ চুক্তি অনুমোদন করে ২০০৫ সালে।
“তবে এখনো বাংলাদেশ তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে পারেনি”, বলেন তিনি।
এফসিটিসি অনুমোদনের পর ২০০৫ সালে তামাকবিরোধী আইন প্রণয়ণের পদক্ষেপ নেয় বাংলাদেশ। তবে তামাক বাজারজাতকারী একটি কোম্পানির হস্তক্ষেপে মাঝপথেই থেমে যায় তা।
ক্রিস বলেন, এ ধরনের হস্তক্ষেপ এফসিটিসির ৫ (৩) ধারার সরাসরি লঙ্ঘন। এতে বলা আছে, তামাক শিল্পে জড়িতে কোনো প্রতিষ্ঠান প্রভাব খাটাতে পারবে না।
“সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়কে তামাকের ক্ষতির বিষয়টি বোঝানো সহজ। তবে অর্থ মন্ত্রণালয়গুলোকেও বোঝাতে হবে যে, তামাকের কারণে দীর্ঘমেয়াদে স্বাস্থ্যসেবার খরচ অনেক বেড়ে যায়, যা সরকারের জন্য বোঝা হয়ে দাঁড়াবে।”
প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিদেরও এ ব্যাপারে সচেতন করা জরুরি বলে তিনি উলে¬খ করেন।
এফসিএর পরিচালক লরেন হুবার্ট এক বিবৃতিতে বলেন, “তামাক বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো কেবল এফসিটিসির ৫ (৩) ধারাই লঙ্ঘন করছে না, তারা অন্য সব কার্যক্রমকেও বাধাগ্রস্ত করছে।”
ডবি¬উএইচও বলছে, সিগারেট কোম্পানিগুলোর সামাজিক কার্যক্রমগুলোও (করপোরেট স্যোশাল রেসপনসিবিলটি) এক্ষেত্রে অসঙ্গতি সৃষ্টি করছে। এফসিটিসি অনুযায়ী, তামাক ও তামাকজাত পণ্যের সব ধরনের প্রচার নিষিদ্ধ করতে হবে।
এফসিএর মহাপরিচালক ড. মার্গারেট চ্যান বলেন, “মানুষকে বাঁচাতে হলে এফটিসিএ বাস্তবায়ন করতেই হবে।”
‘তামাক অথবা স্বাস্থ্য’ শীর্ষক তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে শনিবার শেষ হওয়ার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/কিউএইচ/জেকে/১৮০২ ঘ.
bdnews24