২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত

সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধা (৫৫) নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2012, 11:25 AM

Updated : 24 Aug 2022, 11:02 AM

সিরাজগঞ্জ, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধা (৫৫) নিহত হয়েছেন। বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে মুলিবাড়ি চেক পোস্টের কাছে শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জ জিআরপি থানার উপ-পরিদর্শক আজাদ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সোয়া ১১টার দিকে ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস চেক পোস্টের কাছে পৌঁছলে রাস্তা পার হওয়ার এই বৃদ্ধা কাটা পড়েন। লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭২৩ ঘ.