চট্টগ্রাম, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর কোতোয়ালি থানার লালদিঘীর পাড় এলাকার এক ভুয়া দন্ত চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী হাকিম যুঁথিকা সরকার নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করে।
ভুয়া ওই দন্ত চিকিৎসকের নাম মো. নূর হোসাইন। তিনি ওই এলাকার স্মৃতি ডেন্টাল কেয়ার নামে এক চিকিৎসা কেন্দ্রে নিজেকে ডিগ্রিধারী চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসা চালিয়ে আসছিল।
যুঁথিকা সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দন্ত বিষয়ে কোনো ডিগ্রি না নিয়েই দীর্ঘ দিন ধরে নূর মানুষকে ঠকিয়ে আসছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯১৫ ঘ.
bdnews24