ফেনী, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চেক প্রতারণা মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত সোনাগাজী উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে সোনাগাজী বাজার থেকে তাকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করলে তাকে জেল হাজতে পাঠানো হয় বলে পুলিশ জানিয়েছে।
সোনাগাজী থানার ওসি নবির হোসেন সাংবাদিকদের বলেন, চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস জমি বিক্রি করার কথা বলে ফেনী শহরের পাঠানবাড়ি রোডের কবির আহাম্মদ পাটোয়ারির কাছ থেকে তিন দফায় ১২ লাখ টাকা নেন। কিন্তু তিনি জমির রেজিস্ট্রি করে দিতে ব্যর্থ হন।
পরে এ নিয়ে সালিশে তিনি সুদসহ ১৫ লাখ টাকা ফেরত দেয়ার কথা বলে চেক দেন। কিন্তু সেই চেক ইসলামী ব্যাংক থেকে প্রত্যাখ্যাত হয়।
এ নিয়ে মামলা হলে আদালত গিয়াসকে এক বছরের কারাদ- ও ১৫ লাখ টাকা জরিমানা করে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮২৩ ঘ.
bdnews24