ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসার জন্য বিদেশে অবস্থানরত বিএনপি দলীয় সংসদ সদস্য শাহ মোফাজ্জ্বল হোসেন কায়কোবাদের ৯০ কার্য দিবসের ছুটি মঞ্জুর করেছে সংসদ।
রোববার সংসদ অধিবেশের শুরুতে স্পিকার আবদুল হামিদ বর্তমানে থাইল্যান্ডে চিকিৎসাধীন কায়কোবাদের অসুস্থতার খবর ও ছুটি চেয়ে তার আবেদন সংসদকে অবহিত করেন।
এ সময় তিনি বলেন, “মানবিক কারণে তার ছুটি আজ থেকে আরও ৯০ কার্য দিবস পর্যন্ত মঞ্জুর করা উচিৎ।”
পরে কায়কোবাদের আবেদনটি সংসদে উপস্থাপন করা হলে সংসদ সদস্যরা তাতে সম্মতি দেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া সংসদে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/এএল/২০৪৫ ঘ.
bdnews24