২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে ট্রাকে আগুন: যুবক আটক

খাগড়াছড়িতে চাল বোঝাই ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় এক পাহাড়ি যুবককে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2012, 02:32 PM

Updated : 24 Aug 2022, 11:00 AM

খাগড়াছড়ি, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়িতে চাল বোঝাই ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় এক পাহাড়ি যুবককে আটক করেছে পুলিশ। রোববার বিকালে জেলা শহরের কলাবাজার থেকে আটক প্রগতি চাকমার (২৭) বাড়ি সদর উপজেলার গরগজ্যাছড়ি এলাকায়। গত ৯ মার্চ খাগড়াছড়ি-পানছড়ি সড়কে একদল সন্ত্রাসী চাঁদার দাবিতে একটি চাল বোঝাই ট্রাকে আগুন দেয়। সদর থানার পরিদর্শক মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই ঘটনায় দায়ের করা একটি মামলায় দুইজনের নাম উল্লেখসহ বেশ ক’জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় জেলার ব্যবসায়ীরা রোববার পানছড়ি-খাগড়াছড়ি সড়কে পরিবহন ধর্মঘট করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২০২৯ ঘ.