২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় গুলিতে শ্রমিক আহত

রাজধানীর কাফরুলে সন্ত্রাসীদের গুলিতে এক নির্মাণ শ্রমিক আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2012, 10:39 AM

Updated : 24 Aug 2022, 11:00 AM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কাফরুলে সন্ত্রাসীদের গুলিতে এক নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৮টার দিকে ইব্রাহীমপুরে এ ঘটনা ঘটে। আহতের নাম মো. দরুল মিয়া (৩৫)। দরুল মিয়া ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, সকালে মিরপুর ১৩ নম্বর এলাকায় ছায়ানূর এপার্টমেন্টের নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ২/৩ জন অস্ত্রধারী গুলি চালালে একটি গুলি তার বুকের ডান পাশে লাগে। মো. ফারুক ও তাজিমুন সহকর্মী দরুলকে হাসপাতালে নিয়ে আসেন। ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা গুলি চালালে তাতে দরুল আহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৬৩২ ঘ.