মেহেরপুর, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুর শহরের পোস্ট অফিস এলাকা থেকে পাঁচটি তাজা হাতবোমা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার দুপুরে পোস্ট অফিস এলাকার এক ব্যক্তির বাড়ির পেছন থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় বোমাগুলো উদ্ধার করা হয়।
মেহেরপুর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মিজানুর রহমান জানান, হাতবোমাগুলো তাজা ও শক্তিশালী।
নাশকতা সৃষ্টির জন্য কোন সন্ত্রাসী দল বোমাগুলো রেখেছিল বলে পুলিশের ধারণা।
এ বিষয়ে তদন্ত চলছে জানিয়ে মিজানুর বলেন, এখনো কাউকে আটক করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৬১৮ ঘ.
bdnews24